Sunday, February 22, 2026

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন

Date:

Share post:

আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল(monsoon session of parliament of India ) অধিবেশন। যদিও এখনো সব সাংসদের টিকাকরণ (vaccination of all members) হয়েছে বলে নিশ্চিত খবর নেই। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লোকসভার (loksabha) ৪৪৪ জন সাংসদ এবং রাজ্যসভার (rajyasabha) ২১৮ জন সাংসদ টিকা নিয়েছেন। কয়েকজন সাংসদ সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টিকা নিতে পারেননি। অন্তত ৩০ জন সাংসদের সঙ্গে সংসদের তরফে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে জানা যায়নি, তাঁরা আদৌ টিকা নিয়েছেন কি না।

সংসদ ভবন সূত্রে জানানো হয়েছে গত বছরের মতো এ বারও কোভিড প্রোটোকল (covid protocol) মেনেই বাদল অধিবেশনের আয়োজন করা হচ্ছে। চলতি বছরে বাদল অধিবেশন চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। এই বাদল অধিবেশন সপ্তদশ লোকসভার ষষ্ঠতম অধিবেশন। এবং সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার ২৫৪তম অধিবেশন।

করো না সংক্রমণের কারণে গত বছর থেকে বারবার ব্যাহত হয়েছে সংসদের কাজ। গত বছরের বাজেট অধিবেশন, বাদল অধিবেশন এবং চলতি বছরের বাজেট অধিবেশনও করোনা আতিমারির জেরে ব্যাহত হয়েছে। জানা গিয়েছে ৪০টির বেশি বিল এবং ৫টি অধ্যাদেশ নিয়ে আলোচনা এখনো বাকি রয়েছে সংসদে। আগামী বাদল অধিবেশনে এই বিল গুলি নিয়ে আলোচনার উত্থাপন করা যায় কিনা সেদিকে নজর সকলের।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...