Wednesday, June 24, 2026

ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপের ৮ দিনের পুলিশ হেফাজত

Date:

Share post:

ভুয়ো সিবিআই (Cbi) আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Shubhadip Benarjee) ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠাল হাওড়া (Howrah) আদালত। সোমবার দিল্লির (Delhi) পাঁচতারা হোটেল থেকে গ্রেফতারের পর তিনদিনের ট্রানজিট রিমান্ডে শুভদীপকে হাওড়ায় নিয়ে আসে জগাছা থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়।

সোমবার দিল্লির চাণক্যপুরীর পাঁচতারা হোটেল থেকে শুভদীপকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। সেখানেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী।
জগাছা থানায় কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয়। শুভদীপকে ১২ দিনের হেফাজতে চান তদন্তকারীরা। আদালত তাঁকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

শুভদীপের বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীন সিবিআই। এই মন্ত্রকের অফিস দিল্লির নর্থ ব্লকে (North Block)। নিজের পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে নর্থ ব্লকের সামনে দাঁড়িয়েই ছবি তুলেছিলেন অভিযুক্ত শুভদীপ। ভুয়ো সিবিআই অফিসার, রেলের ভিজিল্যান্স অফিসার পরিচয় দেওয়া, কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, নীলবাতি লাগানো গাড়িতে যাতায়াত, এরকম একাধিক অভিযোগ রয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সিবিআই অফিসার পরিচয় দিয়েই বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাঁর প্রতারণা ধরে ফেলে পুলিশে অভিযোগ দায়ের করেন। বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই সময় বাড়ি ছেড়ে পালান শুভদীপ। ছোটবেলা থেকেই শুভদীপের মিথ্যে কথা বলা স্বভাব বলে জানিয়েছেন তাঁর মা। তাঁর মানসিক চিকিৎসা চলছিল বলে দাবি মায়ের।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...