Wednesday, June 24, 2026

মানিকচকে গঙ্গার ভাঙন পরিদর্শনে মন্ত্রী সাবিনা ইয়াসমিন

Date:

Share post:

মানিকচকের (Manik chowk, Maldah)ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। মঙ্গলবার মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গন কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।

এদিন দুপুরে মানিকচক ঘাট এখান থেকে লঞ্চে করে গঙ্গা দিয়ে পরিদর্শন করতে করতে গোপালপুরের বালু তোলা এলাহি তলায় এসে পৌঁছান। ভাঙন কবলিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব-অভিযোগ শোনেন। কয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে আশ্বাস দেন মন্ত্রী।

পাশাপাশি যে সমস্ত গ্রাম নদী লাগোয়া রয়েছে সেই সমস্ত পরিবারকে পুনর্বাসনের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। মন্ত্রীর সাথে ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল মানিকচক ব্লক বিডিও জয় আহমেদ, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচকের বিধায়িক সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদীপ সরকার। পরে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মানিকচকের বিভিন্ন জায়গায় গঙ্গা নদীতে ভাঙন হচ্ছে। জেলা সব শেষ দপ্তর নজর রেখেছে। মানিকচকের গোপালপুর অঞ্চলের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। তাড়াতাড়ি এই এলাকায় আমাদের কাজ শুরু হবে।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...