Thursday, April 2, 2026

শুনানির কাজে আদালতে এসে গুলিতে মৃত্যু তরুণের

Date:

Share post:

নিজের শুনানির কাজে আইনজীবী কাছে এসেছিলেন জনৈক তরুণ। কিন্তু আচমকা আদালতে (firing at Delhi court) গুলি চলল। গুলি লেগে সঙ্গে সঙ্গেই মৃত্যু হল তরুণের। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায় (Delhi court, Dwarka) আদালতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতর নাম উপকার। ওই আদালতে (Court) তার একটি মামলা চলছিল। সেই মামলার শুনানির কাজে সোমবার রাত ৯টা নাগাদ নিজের আইনজীবীর কাছে আসেন তিনি। ৪৪৪ নম্বর ঘরে অরুণ শর্মার চেম্বারের সামনে আসতেই আদালতে র ভিতরে গুলি চলে। কী কারনে এবং কেন এই গুলি চলল তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রকাশ্যে আদালতে এইভাবে গুলির ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। জানা গিয়েছে, কোনো একজন আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় কাছাকাছি বেশ কয়েকজন আইনজীবী ছিলেন। কিন্তু সম্ভবত লক্ষ্যভ্রষ্ট হয়।

অরুণ শর্মার চেম্বারে কাছাকাছি আসতেই ওই তরুণের গায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন উপকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, গুলি চালানোর পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে গুলি চালানোর ঘটনার সঙ্গে একজন আইনজীবী জড়িত। তাকে খুঁজছে পুলিশ। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ কর্তারা। অভিযুক্তকে দ্রুতই খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...