Tuesday, April 21, 2026

জ্বালানির পরলৌকিক কর্ম! GPO থেকে খোদ প্রধানমন্ত্রীর দফতরে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড

Date:

Share post:

এই বাংলা থেকে শ্রদ্ধানুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রীকে (PM) নিমন্ত্রণ। তাও আবার মানুষের নয়, জ্বালানির! হ্যাঁ, পেট্রোল (Petrol)-ডিজেল‌ (Disel) ও রান্নার গ্যাসের (Gas) পরলৌকিক কর্ম! আজ, মঙ্গলবার ১৩ জুলাই প্রধানমন্ত্রীর দফতরে (PMO) সেই আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হল। কলকাতার জেনারেল পোষ্ট অফিস বা জিপিও (GPO Kolkata) থেকে নরেন্দ্র মোদির (Natendra Modi) দফতরে।

এমনই অভিনব আমন্ত্রণ পত্র পাঠালেন হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেস (TMYC Hoogly) কর্মীরা। যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ এই খবর জানিয়েছেন। যদিও শ্রাদ্ধানুষ্ঠানের দিন এখনও জানানো হয়নি। সেটা নাকি আমন্ত্রিত প্রধানমন্ত্রী নিজের সুযোগ-সুবিধা মতো নিজেই ঠিক করবেন বলেই দাবি উদ্যোক্তাদের।

সাদা কার্ডে কালো হরফে ঠিক যেভাবে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড ছাপানো হয় সেভাবেই এই বিশেষ কার্ডটি ছাপানো হয়েছে। ওপরে লেখা গঙ্গা। গীতার বাণী উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, “আপনার কল্যাণে পরম আরাধ্য গ্যাস, পেট্রোল, ডিজেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাঁহাদের আত্মার শান্তি কামনায় পারলৌকিক কর্মে ব্রতী হয়েছি। এতদুপলক্ষে সপরিবারে সবান্ধবে পরলোকগত আত্মার শান্তি কামনায় ও নিয়মভঙ্গে আপনার নিমন্ত্রণ রইল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে বাধিত করবেন এই আশা রাখি।”

আসলে জ্বালানির লাগাতার ও লাগামহীন মূল্যবৃদ্ধি (Price Hike) নিয়ে গোটা দেশের মতো প্রতিবাদে সামিল হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের শাখা সংগঠনগুলি। তারই অঙ্গ হিসেবে মমানুষের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব প্রতিবাদ সামিল হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস। প্রধানমন্ত্রীকে পাঠানো এই শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...