Wednesday, June 24, 2026

রাজ্যসভায় বিজেপির দলনেতা পীযূষ গোয়েল!

Date:

Share post:

কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদটি সদ্যই খুইয়েছেন তিনি। এবার তাঁকে রাজ্যসভার দলনেতার পদটি দিচ্ছে বিজেপি (Bjp)। ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। কর্ণাটকের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলটকে। ফলে রাজ্যসভায় বিজেপির দলনেতার পদ খালি। এদিকে ২০১০ থেকে রাজ্যসভার সদস্য সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Pijush Goyel)। গত দু’বছর রাজ্যসভায় (Rajyasabha) বিভিন্ন দলের সঙ্গে যোগযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী কট্টর বিরোধী দলের সাংসদদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন পীযূষ গোয়েল। সেই কারণে তাঁকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

আরও পড়ুন:বদল নয়, লোকসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন অধীরই

তবে, পীযূষ গোয়েল ছাড়াও রাজ্যসভার দলনেতার দৌঁড়ে রয়েছেন ভূপেন্দর যাদবও (Bhupindar Yadav)। পেশায় আইনজীবী বর্তমানে মোদি মন্ত্রিসভার সদস্য ভূপিন্দর। তবে পাল্লা ভারী পীযূষ গোয়েল এর দিকেই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...