Saturday, March 14, 2026

শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর তদন্তে শান্তিকুঞ্জের কাছে সিআইডি, বৈঠক কাঁথি থানায়

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর তদন্ত কাঁথির শান্তিকুঞ্জের কাছে গেল সিআইডি (Cid) দল। বুধবার সেখানে গিয়ে যেখানে রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী থাকতেন, সেই জায়গা ঘুরে দেখেন সিআইডি আধিকারিকরা। কথা বলেন এখনকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে। কিন্তু সেই সময় যাঁরা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁরা এখন আর কেউ নেই। তাঁরা বদলি হয়ে গিয়েছেন। প্রয়োজনে তাঁদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) সিআইডি অফিসারদের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে।

২০১৮-র ১৩ অক্টোবর কর্মরত অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছিলেন শুভব্রত চক্রবর্তী (Shubhobrata Chakraborty)। ১৪ অক্টোবর কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় সম্প্রতি কাঁথি থানায় নতুন করে FIR দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী (Suparna Kanjilal Chakraborty)। স্বামীর মৃত্যুর পুনরায় তদন্তের দাবি জানান তিনি। এই ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে কাঁথি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী সুপর্ণা। তার ভিত্তিতেই তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

বুধবার সকালে প্রথমে কাঁথি থানায় যায় সিআইডি। আইসি-র সঙ্গে বৈঠক করেন ৩ অফিসার। শুভব্রতর আত্মীয় তথা মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, শুভব্রত গুলিবিদ্ধ হওয়ার পর তিলক চক্রবর্তীকে ফোন করেছিলেন শুভেন্দু।

শুভব্রতর স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী যখন গুলিবিদ্ধ হন, তখন প্রভাবশালী মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। একজন মন্ত্রীর নিরাপত্তারক্ষী হয়েও কীভাবে তাঁর স্বামী গুলিবিদ্ধ হলেন? সেই প্রশ্ন তুলেছেন সুপর্ণা। হাসপাতালে নিয়ে যেতেও দেরি হয়েছে বলে অভিযোগ তাঁর। শুভেন্দু প্রভাবশালী বলেই এতদিন মুখ খুলতে ভয় পেয়েছেন বলে জানিয়েছেন সুপর্ণা।

আরও পড়ুন:নির্বিঘ্নে চলুক সংসদ, বাদল অধিবেশনের আগের দিনই সর্বদল বৈঠক ডাকলেন স্পিকার

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...