Monday, April 6, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরাদ্দ করা জমি’র নথি তলব হাইকোর্টের

Date:

Share post:

ইএম বাইপাসের ধারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরাদ্দ করা একটি জমির নথি তলব করেছে হাইকোর্ট ৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, এদিনই বেলা ২টোয় সব নথি, বিশেষত ওই জমির ভ্যালুয়েশন সংক্রান্ত নথি, আদালতে পেশ করতে হবে রাজ্যকে৷

‘মহারাজ’ সৌরভকে বরাদ্দ করা ওই জমিটি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। শুনানিতে রাজ্য জানায়,
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারেই ক্রিকেট কোচিং-ক্যাম্প তৈরির জন্য ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়৷ ওদিকে, সৌরভের আইনজীবী আদালতে জানান, ওই প্রকল্পের কিছুটা পরিবর্তন হয়েছে৷

আদালত এদিন প্রশ্ন তোলে, সৌরভকে বরাদ্দ করা জমিটির পাশের জমির ভ্যালুয়েশন ৪ কোটি টাকা৷ কিন্তু সৌরভের জমির ভ্যালুয়েশন কত, তা কোথাও বলা নেই৷ এই ভ্যালুয়েশন-ই জানতে চায় আদালত। এরপরেই এদিন বেলা ২টো নাগাদ সৌরভকে বরাদ্দ করা জমিটির সমস্ত কাগজ নিয়ে আসতে রাজ্যকে নির্দেশ দেয় হাইকোর্ট।আজই ফের শুনানি হবে৷

আরও পড়ুন:করোনার মধ্যে কানওয়ার যাত্রা কেন? যোগী সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...