Wednesday, June 24, 2026

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর ওপর অ্যাসিড হামলা

Date:

Share post:

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার ঘটনা ঘটল কৃষ্ণনগরে।টিউশন থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে অভিযুক্ত পাড়ারই এক যুবক। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর থানার অন্তর্গত ঘূর্ণি এলাকার ঘটনাটি ঘটে। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরছিল দীপ্তি বিশ্বাস নামের ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী।বাড়ি যাওয়ার পথে সে বুঝতে পারে তার পেছনে কেউ আসছে। তাই ভয় পেয়ে দৌড় লাগায় সে।এরপর সামনে একটি ক্লাবঘরে আলো জ্বলতে দেখে ভিতরে ঢুকে পড়ে। আহত মেয়েটির পরিবারের অভিযোগ, ক্লাবঘরে ঢুকে পড়ে অভিযুক্তও। এমনকি ওই ক্লাবঘরেই মেয়েটির মুখে অ্যাসিড ঢেলে দেয় সে। ঘটনার সময় ক্লাবঘরে বেশ কয়েক জন যুবক উপস্থিত ছিলেন। অ্যাসিড ছিটে তাদের মধ্যে কয়েক জনও আহত হয়েছেন।

গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্লাবঘরের ভিতরে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে অভিযুক্তও সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রাই আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু মেয়েটির অবস্থার অবনতি হলে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে তার।

এবিষয়ে ক্লাবঘরে উপস্থিত যুবকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অচিন্ত্য শিকারি নামের এক যুবক এই ঘটনা ঘটিয়েছে। মেয়েটিকে তাড়া করতে করতে ক্লাবঘরেও ঢুকে পড়ে সে। সেখানে লোকজন দেখে ভয় পাওয়ার বদলে মেয়েটির মুখে অ্যাসিড ঢেলে গা ঢাকাও দেয়। মেয়েটির পরিবারও অচিন্ত্যকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে কেন এই ঘটনা ঘটল, কী কারণে অ্যাসিড হামলার মত এত ভয়ঙ্কর রাস্তা বেছে নিল অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...