Saturday, June 20, 2026

স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে ফর্ম দেওয়া শুরু

Date:

Share post:

করোনা আবহে গত বছরের মত এ বছরেও অনলাইনেই স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচশিক্ষা দফতর। মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় কোনও পড়ুয়াকে কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য ডাকা যাবে না। এছাড়াও স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির আবেদনের ক্ষেত্রে কোনও ফি লাগবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে স্নাতকে ভর্তির জন্য অনলাইন পোর্টাল চালু হবে। আবেদন করার শেষ তারিখ আগস্টের শেষ সপ্তাহে। মেরিট লিস্ট ঘোষণা করতে হবে ৩১ আগস্টের মধ্যেই। এমনকি ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। পড়ুয়াদের ১ তারিখ থেকেই ক্লাস শুরু করতে হবে।

স্নাতকোত্তরের ক্ষেত্রে অনলাইন পোর্টাল চালু হবে  ১ সেপ্টেম্বর থেকে। ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করে অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই ক্লাস শুরু করতে হবে। পাশাপাশি বুধবার রাতে বিএড, এমএড, বিপিএড, এমপিএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিএড–এর ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ১ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে অফলাইন না অনলাইন ক্লাস হবে, তা এখনও জানানো হয়নি। জানা গেছে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...