Saturday, April 4, 2026

শহর জুড়ে ভেজাল পোস্তর রমরমা, মেশানো হচ্ছে ভাজা সুজি, পাখির খাবার!

Date:

Share post:

অন্যান্য জিনিসের সঙ্গে বাঙালির প্রিয় পোস্তর দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। কারণ,পোস্ত এখন বলা যেতে পারে সোনার মতোই দামি।  বর্তমানে   পোস্তর কেজি ২ হাজার আবার কোথাও ২হাজার ২০০ টাকা ।স্বাভাবিক ভাবেই কার্যত লকডাউনের বাজারে হেঁসেলে পোস্তর প্রবেশ শেষ কবে হয়েছিল, তা বলতে রীতিমতো চিন্তাভাবনা করতে হচ্ছে । কিন্তু মুষ্টিমেয় যারা এত দাম দিয়ে পোস্ত কিনছেন, তারা কী সত্যিই সঠিক পোস্ত হাতে পাচ্ছেন ? সাম্প্রতিক একটি অভিযান কিন্তু অন্য কথা বলছে। পোস্তর কালোবাজারি এই শহরেই যে জায়গায় পৌঁছেছে তা জানলে আপনিও অবাক হবেন ।
বড়বাজারের পোস্তা এলাকায় গোডাউনে চলছিল ভেজাল পোস্তর রমরমা কারবার ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই বুধবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সেখানে হানা দেয় ৷ সেখানেই মেলে ভেজাল পোস্তর হদিশ। পুলিশের অনুমান এই চক্র, পোস্তর সঙ্গে এই ধরণের পদার্থ মিশিয়ে সেগুলো নামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে সেগুলি চালান করত বাজারে৷

এছাড়াও নামি-দামী ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন ও উদ্ধার করা হয়েছে ৷
অথচ গ্রাহকের চোখে ধুলো দিতে পোস্তর প্যাকেটের বাইরে লেখা ‘নকল হইতে সাবধান’। কিন্তু প্যাকেটের ভিতরে যে পোস্ত রয়েছে তার অর্ধেকের বেশিই ভেজাল। অর্থাৎ পোস্তর সঙ্গে মেশানো রয়েছে ভাজা সুজি, পাখির খাবার।

এই ভেজাল পোস্তর রমরমা এখন শহর ও শহরতলিতে ।
জানা গিয়েছে, পোস্ততে ভেজাল মেশানোর পর বিভিন্ন ব্র্যান্ডের ছোট ছোট প্যাকেটে ভরে পাইকারি ও খুচরো বাজারে তা বিক্রি করা হচ্ছে ।

এবার পাকেজিংয়ের পালা। ভেজাল পোস্ত তৈরির পর স্বয়ংক্রিয় মেশিনে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্যাকেটে ভরে নেওয়া হচ্ছে । এরকম ছোট ছোট প্যাকেটে ভরার পর বাজারে বিক্রি করা হচ্ছে । প্রত্যেক প্যাকেটের উপরেই লেখা ‘নকল হইতে সাবধান’।

আসলে সুজির থেকেও কম দাম পাখির দানা খাবারের। তাই পোস্তর সঙ্গে সুজি ও পাখির খাবার মেশানো হচ্ছে ।
ইবি সূত্রে খবর, ভেজাল পোস্ত তৈরির কারখানায় হানা দিয়ে ৭৫ কেজি ভেজাল পোস্ত, ১০০ কেজি পাখির খাবার, ২০০ কেজি সুজি, ৩০০ কেজি পোস্ত দানা বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট ও প্যাকেজিং মেশিন। বাজেয়াপ্ত করা ভেজাল পোস্ত পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...