Saturday, April 4, 2026

পামেলা মৃত্যুরহস্য: গলসি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত শেখ তারুফ

Date:

Share post:

জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর মৃত্যুর ঘটনায় অবশেষে পুলিশের জালে শেখ তারুফ (১৯)। তবে সানি খান নামেই তাঁর সঙ্গে নেটমাধ্যমে আলাপ হয়েছিল পামেলার। পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেফতার করে বালি থানার পুলিশ।

ক্যারাটে খেলোয়াড় হিসেবে যথেষ্ট নামডাক ছিল। শরীরচর্চা-সহ বিভিন্ন ধরণের খেলাধুলা করতেন নিয়মিত। হাওড়ার বালির দেশবন্ধু ক্লাব লাগোয়া এলাকায় থাকতেন পামেলা অধিকারী। গত ৪ জুলাই রাতে বাড়িতে থেকে ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের অভিযোগ ছিল, কয়েক বন্ধুই পামেলাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। এমনকী, ফোনে নিয়মিত ব্ল্যাকমেইল করা হচ্ছিল!

তদন্তে সানি খান নামে এক যুবকের নাম উঠে আসে। তবে তার আসল নাম শেখ তারুফ। সানি খান নামেই পামেলার সঙ্গে নেটমাধ্যমে আলাপ হয়েছিল তার। কে এই সানি খান? মৃতের পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে সানির সঙ্গে সম্পর্ক ছিল পামেলা। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায়। ওই মহিলা খেলোয়াড়ের আপত্তিকর কিছু ছবি সানির কাছে ছিল। সম্পর্ক না রাখলে সেই ছবি ভাইরাল করে দেবার হুমকি দেয়। শুরু হয় ব্ল্যাক মেইলিং। সে আরও ছবি চাইতে শুরু করে এবং না দিলে তার সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গে বাবা মাকেও পাঠাবে বলে হুমকি দেয়। আর সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরী।

আরও পড়ুন- ফ্ল্যাটে ডেকে তরুণীকে ‘ধর্ষণ’, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...