Saturday, February 21, 2026

দ্রুত উপনির্বাচনের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

রাজ্যে বকেয়া উপনির্বাচন দ্রুত করার দাবি নিয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনে (Election Commission) যাচ্ছে তৃণমূলের (Tmc) প্রতিনিধিদল। বিকেল সাড়ে চারটে নাগাদ যাওয়ার কথা প্রতিনিধি দলের। তৃণমূল সূত্রের খবর, কম সময়ের মধ্যেই তারা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলে জানাবে প্রতিনিধি দল। আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। থাকছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), সৌগত রায় (Sougata Ray), সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)।

কিছুদিন আগে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন, রাজ্যে 7 টি কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। সেগুলিতে কমিশন দ্রুত নির্বাচন করিয়ে দিক। বিধানসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যু হয়। ফল প্রকাশের আগেই মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সরকারে। ফল প্রকাশের পর বিজেপির নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদ ছাড়েন। এদিকে ভবানীপুর আসনটি ছেড়ে দেন জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাই সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। যা দ্রুত চায় তৃণমূল। প্রস্তুতির জন্য তাদের বেশি সময় লাগবে না।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে নিতে পারবেন। সুতরাং এই সময়টি উপনির্বাচন করার পক্ষে আদর্শ সময়।

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, দলে বদল অস্কারের

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...