Saturday, March 14, 2026

টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে চির দুই প্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান, জানাল আইসিসি

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup) জন‍্য গ্রুপ ঘোষণা করল আইসিসি(icc)। একই গ্রুপে রাখা হল দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত( india) ও পাকিস্তানকে( Pakistan)। এরফলে ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসির এই  প্রতিযোগিতাই চোখ আপামোর ক্রিকেটপেমীর।

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে এই দুটি দলকে। এই দলে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, এবং প্রথম গ্রুপ থেকে উঠে আসা দুটো কোয়ালিফায়ার্স দল। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল হবে ১৪ নভেম্বর।

শুক্রবার কোন দল কোন গ্রুপে তা জানিয়ে দিল আইসিসি। সুপার ১২ পর্বে ওঠার আগে আটটি দলের মধ্যে খেলা হবে প্রথম পর্ব। সেই পর্বের গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ১২ পর্বে।

সুপার ১২ পর্বে ইতিমধ্যেই রয়েছে আটটি দল। প্রথম গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

আরও পড়ুন:‘সব সময় মাস্ক পরে থাকা সম্ভব নয়’, করোনা আক্রান্ত পন্থের পাশে মহারাজ

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...