Friday, April 3, 2026

দমদম বিমানবন্দরে যাত্রীরা ১৫ মিনিটেই পাবেন করোনা রিপোর্ট

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে বিমানযাত্রা প্রায় লাটে উঠেছে । কারণ, করোনা পরীক্ষা ছাড়া বিমানে ওঠা নিষেধ যাত্রীদের। কোভিড নেগেটিভ শংসাপত্র না থাকলে ইন্টারন্যাশনাল সহ ডোমেস্টিক কোনও রুটেই যেতে পারছেন না যাত্রীরা। আবার অনেক সময় বিমান কর্তৃপক্ষ অভিযোগ তুলেছেন যাত্রীরা সঠিকভাবে তাদের সঙ্গে রিপোর্ট নিয়ে আসছেন না।
তবে এবার সেই মুশকিল আসান করতে উদ্যোগী হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ । এবার বিমানবন্দরেই করা যাবে Rapid pcr টেস্ট।
বর্তমানে আন্তর্জাতিক রুটে অল্প সংখ্যক বিমান চলাচল করছে। আন্তর্জাতিক রুটে বেশি সংখ্যক বিমান চলাচল বাড়লেই এই করোনা পরীক্ষার ব্যবস্থা করবে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যাত্রীরা ১৫ মিনিটের মধ্যেই করোনা রিপোর্ট হাতে পেয়ে যাবেন। দমদম বিমানবন্দরে হিল লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড এই ব্যবস্থা চালু করতে চলেছে । ভারত থেকে ইন্ডিগো বিমান, দুবাইগামী এমিরেটস চালু হলেই দমদম বিমানবন্দরে চালু হয়ে যাবে Rapid pcr টেস্ট। দমদম বিমানবন্দরের আগেই দিল্লি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...