Saturday, April 4, 2026

ফের জেইই মেইনের সূচিতে বদল, জেনে নিন পরীক্ষার সময়সূচি

Date:

Share post:

জেইই মেইন ২০২১ (JEE Main 2021 Exam)-এর সূচিতে আবারও বদল আনল কেন্দ্র। জেইই-এর চতুর্থ দফার পরীক্ষা ২৬ অগস্ট, ২৭ অগস্ট ও ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর নেওয়া হবে। বৃহস্পতিবার টুইটারে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এর আগে ২৭ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত চতুর্থ দফার পরীক্ষা নেওয়ার কথা ছিল।  কিন্তু পরীক্ষার্থীদের সুবিদার্থেই তা ফের বদলানো হল।আগামী ২০ জুলাই থেকেই শুরু হবে তৃতীয় দফার পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্যই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)কে তৃতীয় ও চতুর্থ দফার মধ্যে চার সপ্তাহের ব্যবধান রাখার কথা বলা হয়েছে বলে জানা গেছে।

দেশের ৩৩৪টি শহরে অনলাইন মোডে এই পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড নিয়ে  কারও কোনও সমস্যা হলে ০১১৪০৭৫৯০০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ইতিমধ্যেই ৭.৩২ লক্ষ পরীক্ষার্থী জেইই মেইনের চতুর্থ দফায় পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই দফায় নাম রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নাম নথিভুক্ত প্রক্রিয়া চলছে। ২০ জুলাই পর্যন্ত তা চলবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...