Saturday, April 4, 2026

‘অলিম্পিক্স এই গ্রহের সেরা ক্রীড়া প্রতিযোগিতা, খেলতে মুখিয়ে আমি’, বললেন সিন্ধু

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হচ্ছে বিশ্বসেরা প্রতিযোগিতা অলিম্পিক্স( Olympics)। করোনার(corona) কারণে গতবছর পিছিয়ে চলতি বছর আসর বসতে চলেছে টোকিওতে( Tokyo)। সেই প্রতিযোগিতায় নামার জন‍্য মুখিয়ে ভারতের ব‍্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু( pv sindhu)। বললেন, অলিম্পিক্স এই গ্রহের সেরা ক্রীড়া-প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় নামতে মুখিয়ে।

এদিন এক সাক্ষাৎকারে ভারতীয় শ‍াটলার বলেন,” এক সময় ভেবে ছিলাম, টোকিও অলিম্পিক্সে যেতে পারব কি না। শেষ পর্যন্ত অলিম্পিক্স হচ্ছে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করেই। তাই এ বার গেমসে কোর্টে নেমে নিজের সেরাটা দেওয়ার পালা। আশা করি, যে ভাবে ইতিবাচক মেজাজে প্রস্তুতি নিয়েছি। তাতে পদক নিয়েই ফিরতে পারব। অলিম্পিক্স মানে নিজের স্বপ্নকে তাড়া করা। গোটা দেশকে পাশে পাওয়া। টোকিও প্রত্যাশার চাপের চেয়েও মনের মধ্যে থাকবে নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স। তাই জানা আছে, এই বিশাল প্রতিযোগিতার আবহ।”

চলতি বছর করোনার কারণে দর্শক শূন্য স্টেডিয়ামেই খেলতে হবে সিন্ধুদের, যা নিয়ে কিছুটা মন খারাপ রিও অলিম্পিক্সে রূপোজয়ী এই শ‍াটলারের। তিনি বলেন,” প্রতি গেমের পরে দর্শকেরা যে ভাবে উৎসাহ দেন, তা নিজের মধ্যে জয়ের তাগিদ তৈরি করে। কিন্তু কিছু তো করারও নেই। সবই তো খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে। আশা করি, ভক্তেরা গণমাধ্যমে পাশে থেকে সমর্থন করবেন।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...