Monday, June 8, 2026

সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত শ্রীনগর, নিহত ২ জঙ্গি

Date:

Share post:

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর।পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে শ্রীনগরের আলমদার কলোনিতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাহিনী।এরপর গুলির সংঘর্ষে নিহত হয় ২ জঙ্গি। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের আইডি বিজয় কুমার জানান,নিহতদের মধ্যে দুজনই লস্কর-ই-তইবার সদস্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরবেলায় গোপনসূত্রে খবর মেলে শ্রীনগরের দানমার এলাকার আলমদার কলোনিতে লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি। সঙ্গে সঙ্গে সিআরপিএফ ও পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। উপায় না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই।আহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান।তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আরও একবার জম্মুর আকাশে ড্রোন দেখা গেল। সীমান্তরক্ষী(বিএসএফ) জওয়ানরা জানিয়েছেন, গতকাল রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে মোট চারটি ড্রোন উড়তে দেখা যায়। নান্দপুরে সেনা জওয়ানরা ড্রোনকে লক্ষ্য করে গুলিও চালান। বেশ কিছুক্ষণ জম্মুর আকাশে ছিল ওই চারটি ড্রোন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...