Saturday, March 14, 2026

বিনয়ের ইস্তফার পরে মোর্চার ওই গোষ্ঠীর কার্যকরী সভাপতি অনীত

Date:

Share post:

গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী আপাতত চালাবেন অনীত থাপাই। শুক্রবার কার্শিয়াঙে অনিত থাপার নেতৃত্বে দলের নেতাদের একটি সভা ওই সিদ্ধান্ত হয়। সভার পরে ঘোষণা করা হয়, যতদিন না কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৈঠকে বসে নতুন সভাপতি নির্বাচন করবেন, ততদিন মোর্চার ওই গোষ্ঠীর কার্যকরী সভাপতি হিসেবে কাজ চালাবেন অনীত থাপা।

মোর্চার অন্দরের খবর, ২০১৭ সাল থেকে বিমল গুরুংকে ছাড়াই পাহাড়ে শান্তি ফিরিয়ে নানা উন্নয়নমূলক কাজকর্ম করছেন অনীত থাপা। রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তাঁর। তিনি একতদিন বিনয় গোষ্ঠীর মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। বিনয় জিটিএ-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে বিধানসভা ভোটে দাঁড়ানোর পরে অনীতই সেই পদে মনোনীত হয়েছিলেন। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের আগে অনীতকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্যে তৃমমূল তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পরে অনীতকে ফের জিটিএ চেয়ারম্যান পদে মনোনীত করেনি। সেখানে জিটিএ-এর প্রশাসক হয়েছেন আইএএস সুরেন্দ্র গুপ্তা।

বৃহস্পতিবার বিনয় মোর্চার সাধারণ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে শুক্রবার দলের পতাকা বিমল গুরুংয়ের কাছে পাঠিয়ে জানিয়ে দেন, যিনি ওই দলের প্রধান ছিলেন তাঁর হাতেই সব দায়িত্ব তুলে দেওয়া হল। যা শোনার পরে বিমল গুরুং আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানিয়ে দেন, বিনয়কে সব সময় দলে স্বাগত। এর পরে অনীত থাপাকেও স্বাগত জানানোর কথা জানিয়ে দেন তাঁরা। কিন্তু, অনীত আপাতত এককভাবেই মোর্চার একটি গোষ্ঠী চালাতে চাইছেন। যদিও অনীত ও বিমল, দুই গোষ্ঠীর সাধারণ সমর্থকদের অনেকেই শোসাল মিডিয়ায় ফের একজোট হওয়ে পাহাড়ে রাজনীতি করার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...