Saturday, April 4, 2026

পাঞ্জাব: কংগ্রেস সভাপতি পদে সিধুতে আপত্তি, সোনিয়াকে চিঠি ক্যাপ্টেনের

Date:

Share post:

আগামী বছর পাঞ্জাবে(Punjab) বিধানসভা নির্বাচন। তবে তার আগে গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে এই রাজ্যে। ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh) ও নভজোৎ সিং সিধুর(Navjot Singh Sidhu) দ্বন্দ্ব থামাতে ময়দানে নেমেছে হাইকমান্ড। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও জানা যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে নভজোৎ সিং সিধুকে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। এই জল্পনার মাঝেই এবার হাই কমান্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে পাঞ্জাব সামলাতে আজই সেখানে যাচ্ছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

জানা গেছে, সম্প্রতি সোনিয়া গান্ধীকে যে চিঠি লিখেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসালে দলের পুরোনো নেতারা বিষয়টিকে ভালোভাবে নেবে না। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত দলের জন্য গুরুতর হয়ে উঠতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সেই চিঠির পর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আজই চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাঞ্জাব সমস্যা সামলাতে দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাব সামলাতে কংগ্রেস হাইকমান্ড কোন পথে হাঁটে সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন

উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু সংঘাত বহুদিন ধরেই। সম্প্রতি তা চরম আকার নিয়েছে। একে অপরের বিরুদ্ধে এ বিষয়ে হাইকমান্ডের কাছে নালিশও জানিয়েছেন তারা। পাঞ্জাব পরিস্থিতি সামাল দিতে বিশেষ কমিটিও গঠন করেছে হাই কমান্ড। এরই মাঝে গত শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন নভজোৎ সিং সিধু। এরপরই সূত্র মারফত খবর পাওয়া যায় হয়তো সংঘাত সামলাতে সিধুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হবে। এবং অমরিন্দর সিংকে নতুন করে মন্ত্রিসভা গঠনের নির্দেশ দেওয়া হয়। এহেন পরিস্থিতির মাঝেই এবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সিধুকে সভাপতি পদে বসানোর বিরোধিতা করলেন অমরিন্দর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...