Thursday, June 11, 2026

করোনা বিধি ভঙ্গ : পার্কের জেনারেল ম্যানেজার সহ ৯ জনকে লালবাজারে তলব

Date:

Share post:

করোনা বিধি (corona protocol) উপেক্ষা করে দ্য পার্ক হোটেলে (the park Hotel) ডিজে বাজিয়ে পার্টির অভিযোগে হোটেলের (general Manager) ম্যানেজার সহ ন’জনকে লালবাজার তলব করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী সোমবার সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগেও পার্ক হোটেলের ফ্লোর ম্যানেজার, বেভারেজ ম্যানেজার-সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদেরকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারীরা অফিসাররা। এই ধরনের পার্টির আগে নির্দিষ্ একটি এজেন্সির মাধ্যমে ঘর ভাড়া নেওয়া হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিদেশীদের নামে এই ঘর ভাড়া নেওয়া হতো । অর্থাৎ রুম বুকিংকে ঘিরে মোটা টাকার লেনদেন চলত বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এই এজেন্সির সঙ্গে পার্ক হোটেল কর্তৃপক্ষের কী সম্পর্ক তা জানতে চাওয়া হতে পারে। শুধু তাই নয় ওই এজেন্সি কতদিন ধরে এখানে কাজ করছে, আর্থিক লেনদেন কীভাবে হতো, ওই এজেন্সি কীভাবে পার্টি পরিচালনা করত সেসব বিষয়ে বিশদ তথ্য চান তদন্তকারী অফিসাররা।

এর আগেই প্রাথমিক তদন্তের প্রয়োজনে এই ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর সেখান থেকে জেরায় পার্ক হোটেলে সংঘটিত আরো নানা বেআইনি কাজ-কারবারের সন্ধান পুলিশ পেয়েছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে।

মহিলা গঠিত কাজকর্ম এবং ড্রাগ কারবারের মত নিষিদ্ধ বেআইনি কাজ কারবার ওই হোটেলে বহুদিন ধরে চলত এমন খবরও মিলেছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...