Wednesday, June 24, 2026

কে এই আতিফ রশিদ ? ট্যুইট করলেন অভিষেক সিংভি

Date:

Share post:

জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC যে রিপোর্ট হাইকোর্টে পেশ করেছে, সেই রিপোর্ট ঘিরে এখন শিরোনামে গেরুয়া- ব্যাকগ্রাউন্ডের আতিফ রশিদ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এ রাজ্যের শাসক দলকে কালিমালিপ্ত করার অপচেষ্টার দায়িত্বই দেওয়া হয়েছিলো রশিদকে৷ স্থূল বুদ্ধিতে সেই কাজ করে বিজেপিকে কার্যত ফাঁসিয়ে দিয়েছেন রশিদ৷ আদালতে পেশ করা NHRC-এর রিপোর্টের সঙ্গে রশিদ-যোগ থাকায় ওই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে৷ তৃণমূলের তরফে বলা হয়েছে, মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্ট পক্ষপাতদুষ্ট।

তারই মাঝে, তৃণমূলের পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে টুইট-তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। আতিফ রশিদের ‘গেরুয়া যোগ’ -এর কথাই উঠে এসেছে মনু সিংভির টুইটে৷ আতিফ রশিদের সঙ্গে বিজেপি যোগ কতটা শক্তপোক্ত, টুইটে সেই বার্তাই দিয়েছেন সিংভি৷

ট্যুইটে সিংভি দেখিয়েছেন, বিজেপির ১০টির বেশি পদে থেকেছেন আতিফ রশিদ৷ ছাত্রজীবনে এবিভিপি, যুব মোর্চার নেতা আতিফ এখন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য৷ কংগ্রেস সাংসদের টুইটে বলা হয়েছে, ২০১২ সালে দিল্লির পুরভোটে পদ্মপ্রার্থীও ছিলেন এই আতিফ রশিদ।

সিংভির পেশ করা এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, যে লোকটির রাজনৈতিক অতীত এতখানি গেরুয়া, তিনি মানবাধিকার কমিশনের কর্তা হিসাবে আদৌ নিরপেক্ষ হতে পারেন না৷ রাজ্যের তথাকথিত ভোট পরবর্তী হিংসার তদন্তে হাইকোর্টের নির্দেশে NHRC যে কমিটি তৈরি করেছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এই আতিফ৷ হাইকোর্টে মানবাধিকার কমিশন ‘কুখ্যাত অপরাধী’-দের যে তালিকা জমা দিয়েছে, সেই তালিকায় একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম রয়েছে৷ এই তালিকা তৈরির মুখ্য কারিগর এই আতিফ রশিদই। কংগ্রেস সাংসদ মনু সিংভিও এবার সরব হয়েছেন৷ তাঁর টুইট, ‘আতিফ রশিদ আসলে কে?’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক সাধন পাণ্ডে, উদ্বিগ্ন অনুগামীরা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...