Wednesday, June 24, 2026

২১শে : মোদি-শাহর ‘আপন রাজ্য’ গুজরাতের জেলায় জেলায় মানুষ শুনবেন ‘দিদি’র ভাষণ

Date:

Share post:

দিদির রাজ্যে এসে লড়াই ছুড়ে দিয়েছিলেন মোদি (narendra modi) । নিট ফল সকলেরই জানা। এবার মোদির রাজ্যে দিদির সদর্প পদার্পণ। উপলক্ষ্য ২১ জুলাই (21st july, sahid divas)। সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) এবং তৃণমূল কংগ্রেস গুজরাত প্রদেশ (tmc gujrat pradesh)। বিরোধী রাজনৈতিক মহলের কৌতূহল এখন সেই দিকেই। বলছেন, ২৪-এর বদলের লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।

২১ জুলাইয়ের শহিদ দিবস। শুধু বাংলা নয়, কোভিড আক্রান্ত দেশের অধিকাংশ রাজ্য শুনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বক্তব্য। এলইডি স্ক্রিনে ছড়িয়ে পড়বে নেত্রীর কথা, নিশ্চিতভাবে ভাষণে ভয়ঙ্করভাবে আক্রান্ত হবে নরেন্দ্র মোদির বিজেপি (bjp)। কিন্তু আকর্ষণীয় বিষয় অবশ্যই মোদি-শাহের গুজরাতে তৃণমূল কংগ্রসের ২১শে জুলাই পালন। ভার্চুয়াল এই সভায় মোদি-শাহর ‘আপন রাজ্যে’র ৩৩টি জেলার মধ্যে ৩২টি জেলা জুড়ে থাকছে এলইডি স্ক্রিন। পোস্টারে-পোস্টারে ছয়লাপ গান্ধীনগর (Gandhinagar) থেকে কচ্ছ (kachh)। পোস্টার হয়েছে গুজরাতি ভাষায়। আকর্ষণীয় বিষয় হলো পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে থাকছে ‘দিদি’ (didi) শব্দটি। রাজ্যে বিধানসভা প্রচারে এসে মোদি-শাহ (narendra modi-amit shah) জুটি বারবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন নানা সুরে ‘দিদি’ শব্দ প্রয়োগ করে বক্তৃতা করেছিলেন। এবার সেই শ্লেষ, কটাক্ষ আর ব্যঙ্গ ফিরিয়ে দিতে তৈরি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের চেয়ারপার্সন ‘দিদি মমতা বন্দ্যোপাধ্যায়’ ২১শে দুপুর দুটোয় প্রধান বক্তা, পোস্টার সেই কথাই তুলে ধরছে। আর নেত্রীর বক্তব্য যে ধারাল ছুরির মতো সেদিন মোদি-শাহর আপন রাজ্যের বিজেপি ব্রিগেডকে বিদ্ধ করবে, তা বলার অপেক্ষা রাখে না।

২১ জুলাইয়ে শত্রুঘ্ন সিনহার তৃনমূল কংগ্রেসে যোগদান বা দলে নানা রদবদল, যে সাসপেন্সই থাক না কেন, সেসব আপাতত গৌন হয়ে গিয়েছে। মোদির রাজ্যে দিদির ‘হানা’ই আপাতত দেশের মিডিয়ার চর্চার বিষয়। আর সেদিকে তাকিয়ে রয়েছে দেশের বিরোধী দলের নেতৃত্ব।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...