Saturday, April 4, 2026

বাংলার গণ্ডি ছাড়িয়ে ২১ জুলাই পালন এবার আরও ৮ রাজ্যে

Date:

Share post:

বাংলার গণ্ডি ছাড়িয়ে তৃণমূল এবার সদর্পে অন্য রাজ্যেও। ২৪-এর ভোট পাখির চোখ। আর তার শুরুর শুরু ২১জুলাইয়ের শহিদ দিবস (21 july) থেকে। বাংলা ছাড়িয়ে আরও ৮ রাজ্যে ভার্চুয়ালে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস।

প্রথম টার্গেট মোদি-শাহর (narendra modi-Amit shah) গুজরাত (gujrat) এবং অবশ্যই বাঙালি অধ্যুষিত ত্রিপুরা (tripura)। গুজরাতের ৩২টি জেলায় বসছে ৫০টি জায়ান্ট স্ক্রিন। ত্রিপুরায় বিজেপির (bjp) বিধায়কদের বিদ্রোহের মাঝেই পালিত হবে শহিদ দিবস। রাজধানী দিল্লির কস্টিটিউশন ক্লাবে (delhi constitution club) বসছে জায়ান্ট স্ক্রিন। আমন্ত্রিত থাকতে পারেন বিরোধী দলের বিশিষ্টরা। উত্তরপ্রদেশের (uttarpradesh) একাধিক গুতুত্বপূর্ণ জেলায় একইভাবে শহিদ দিবস পালন করার তোড়জোড় প্রায় শেষের দিকে। শহিদ দিবসে অংশ নিচ্ছে তামিলনাড়ু (tamilnadu), পাঞ্জাব (panjab), ঝাড়খণ্ড (jharkhand), অসম (assam), বিহারও (bihar)। অন্তত ৮টি রাজ্যের তৃণমূল কর্মী, নেতা ও সাধারণ মানুষ শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ভাষণ।

 

কোভিড আক্রান্ত বিশ্ববাসী। তার মাঝে ভার্চুয়ালে ২১জুলাই পালন নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। মূলত ২১শে থেকেই শুরু হবে তৃণমূল কংগ্রেসের বিজেপি হটাও অভিযান। যার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে বিরোধী দলনেতাদের এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee), সঙ্গে ভোটকুশলী পিকে বা প্রশান্ত কিশোর (prashant kishor)। আর সেই কারণে এ মাসের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...