Monday, April 6, 2026

রেকর্ড ছুঁয়ে ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ৫৮৬ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫২.৫৫৩.৪০ (⬇️ -১.১০%)
🔹নিফটি ১৫,৭৫২.৪০ (⬇️ -১.০৭%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সুখের সময় দীর্ঘ স্থায়ী হলো না সোমবার বড় ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৫৮৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৮৬.৬৬ পয়েন্ট বা -১.১০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২.৫৫৩.৪০। এনএসই নিফটি (NSE Nifty) -১৭১.০০ পয়েন্ট বা -১.০৭ শতাংশ নেমে হয়েছে ১৫,৭৫২.৪০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন- মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন কীভাবে জানবেন রেজাল্ট

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...