Tuesday, June 2, 2026

পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

Date:

Share post:

পর্নো ফিল্ম তৈরির অভিযোগ। সোমবার রাতে, গ্রেফতার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetthi) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। এই মামলায় ইতিমধ্যে মুম্বই (Mumbai) পুলিশের জালে 9 জন ধরা পড়েছেন।

পুলিশের বিবৃতিতে অনুযায়ী, অভিযোগ, পর্নো ফিল্ম (Film) তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন রাজ কুন্দ্রা। এই বিষয় নিয়ে ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। সেই তদন্তের ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী। এক পুলিশ আধিকারিক জানান, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আগেই সেই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যিনি দাবি করেন, তিনি কুন্দ্রার সংস্থায় কাজ করতেন।

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...