Wednesday, June 24, 2026

আপনার ভুল, অন্যদের দোষারোপ করবেন না: শুভেন্দুকে তোপ সোম মণ্ডলের

Date:

Share post:

আত্মতুষ্টি ইস্যুতে তৃণমূলের পরে এবার দলীয় নেতার তোপের মুখে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) বিপর্যয় নিয়ে কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “দলের অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন। অনেকেই নিজেদের প্রার্থীদের সম্পর্কে খারাপ কথা বলেছেন। যার কারণে দলের প্রার্থীরা হেরেছেন”। এই মন্তব্যের জেরে শুভেন্দুকে তীব্র আক্রমণ করে টুইট (Twitte) করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী সোম মণ্ডল (Som Mandal)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“শুভেন্দু বলেছেন, নেতাদের আত্মতুষ্টির জন্য বাংলায় বিজেপি হেরেছে। স্যার আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিজেপি হেরেছে কারণ আপনার ভুল প্রার্থী চয়ন এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য। অন্যদের দোষারোপ করবেন না।” এই টুইটৈ সোম মণ্ডল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda), রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে ট্যাগ করেছেন।

বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর আত্মসমালোচনার কথা বলেছিলেন অনেক বিজেপি নেতাই। শাসকদল তৃণমূল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নের ধারাকে দেখে এবং ‘সুবিধাবাদী’ বিজেপির নেতা যাঁরা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের দেখেই আরও বাংলার মানুষ পদ্ম শিবির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এদিন বিজেপি নেতাই সেই সুরে আক্রমণ করলেন স্বয়ং বিধানসভার বিরোধী দলনেতাকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...