Sunday, March 22, 2026

‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখাতে অভিষেকেই রেকর্ড সূর্যকুমারের

Date:

Share post:

কী বলবেন এই পরিস্থিতি কে? ‘বুড়ো হাড়ের ভেলকি’? হ্যাঁ, ঠিক তাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে অভিষেক হয়েছে ঈশান কিষাণের।কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতেই ডেবিউ ক্যাপ নিয়েছেন দু’জন।বিসিসিআইয়ের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় দু’জনকেই স্বাগত জানাচ্ছেন।

তবে অভিষেকেই রেকর্ড করে ফেলেছেন সূর্যকুমার। ৪০ বছরের মধ্যে ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল সমীর দিঘের। তাঁর ৩১ বছর বয়সে অভিষেক হয়েছিল। ২০০০ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। সমীর দীঘে ছিলেন উইকেট-কিপার ব্যাটসম্যান।
আবার ৩০ বছর ৩০৭ দিন বয়সে একদিনের ক্রিকেটে অভিষেক হল সূর্যকুমার যাদবের।
একদিনের ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হল সূর্যকুমার যাদবের।
এই সিরিজে নিজেকে নিংড়ে দিতে মরিয়া হয়ে রয়েছেন সূর্যকুমার। কারণ এই সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে, দ্বিতীয় বার তিনি আর সুযোগ নাও পেতে পারেন।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...