Wednesday, February 25, 2026

রাজঘাটে বিজেপির ধর্নামঞ্চে বাকিরা থাকলেও জল্পনা বাড়িয়ে অনুপস্থিত বাবুল

Date:

Share post:

তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বুধবার দিল্লিতে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসের (Shahid shradhanjali Divas) আয়োজন করেছিল রাজ্য বিজেপি(BJP)। বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে(Dilip Ghosh) সামনে রেখে দিল্লিতে এই মঞ্চে গেরুয়া শিবিরের একাধিক সাংসদের উজ্জ্বল উপস্থিতি দেখা গেলেও তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চে দেখা গেল না আসানসোলের(Asansol) বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo)। এই ঘটনায় স্বাভাবিকভাবের রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি মন্ত্রী পদ থেকে বাবুলকে সরানোর পর এবার গেরুয়া শিবিরের থেকে দূরত্ব পালন করছেন জনপ্রিয় এই সাংসদ?

সম্প্রতি কেন্দ্রে মন্ত্রিসভা সম্প্রসারণের পর প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরানো হয়েছে বাবুলকে। এই ঘটনার পর রাজনীতি নিয়ে একরকম নিঃস্পৃহতাই দেখাচ্ছিলেন বাবুল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘যারা আমায় আনন্দের সঙ্গে সমবেদনা জানাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। মন্ত্রী থাকাকালীন গত ৭ বছরে কোনও মেসেজ পাইনি।’ তাঁর বক্তব্যে একটা বিষয় স্পষ্ট ছিল তিনি কোনওরকম সমবেদনা চান না। শুধু তাই নয়, মন্ত্রিত্ব খোয়ানোর পর রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও তাঁর সংঘাত প্রকাশ্যে এসেছিল। এবং টুইটারে মুকুল রায় ও তৃণমূলকে ফলো করতে দেখা যায় বাবুলকে। গোটা ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা ছড়ায়। প্রশ্ন ওঠে তবে কী বাবুল বিজেপি ছেড়ে এবার তৃণমূলের দিকে ঘেঁষতে শুরু করেছেন। এহেন পরিস্থিতির মাঝেই বুধবার দিল্লিতে বিজেপির ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি মঞ্চে’ বাবুলের অনুপস্থিতি সেই জল্পনার আগুনে বাড়তি ঘি ঢালছে। তবে শুধু রাজঘাটের ধর্না মঞ্চ নয়, রাজ্য বিজেপির সাম্প্রতিক কোনও কর্মসূচিতেও সেভাবে দেখা যায়নি বাবুলকে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতির জল ঘোলা হতে শুরু করেছে।

আরও পড়ুন:১৬ আগস্ট “খেলা হবে দিবস”, একুশের মঞ্চ থেকে ঘোষণা মমতার

উল্লেখ্য, বুধবার তৃণমূলের শহিদ দিবসের পাল্টা হিসেবে রাজঘাটে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। যেখানে দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন, রাজু বিস্তা, জগন্নাথ সরকার, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি, দেবশ্রী চৌধুরীর মত শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির সমস্ত সাংসদদের পাশাপাশি এখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাবুল সুপ্রিয়কেও। তবে জল্পনার আগুনে ঘি ঢেলে শহিদ শ্রদ্ধাঞ্জলি মঞ্চের ধার মাড়ালেন আসানসোলের বিজেপি প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...