Saturday, April 4, 2026

পৈশাচিক: মৃত্যুর পর দানিশের মাথা গাড়ির চাকায় পিষে দেয় তালিবানরা

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) মাটিতে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর(Danish Siddiqui) মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও মৃত্যুর দায় নেয়নি তালিবান(Taliban)। উল্টে জানানো হয় সাংবাদিকদের যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে জানিয়ে ঢোকা উচিত। তবে এবার সম্পূর্ণ ভিন্ন দাবি করল তালিবানের এক সেনা কমান্ডার। জানানো হয়েছে, দানিশকে শুধুমাত্র গুলি করেই ক্ষান্ত হয়নি তালিবান জঙ্গিরা(taliban terrorist)। গাড়ির চাকায় থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই পৈশাচিক ঘটনার বর্ণনা দিতে দেখা গেল তালিবান কমান্ডার বিলাল আহমেদকে(Bilal Ahmed)।

ওই তালিবান কমান্ডার জানায়, ভারতীয় সংবাদিক দানিশ সিদ্দিকীকে গুলি করে হত্যা করেই ক্ষান্ত হয়নি তালিবান। নৃশংস আচরণ করা হয় তাঁর মৃতদেহের সঙ্গে। দানিশের মৃতদেহ গাড়ির তলায় রেখে থেঁতলে দেওয়া হয় তাঁর মাথা। কিন্তু কেন এই নৃশংস আচরণ? এ প্রসঙ্গে বিলাল বলেন, ‘দানিশের অপরাধ একটাই। দানিশ ভারতীয়। এবং ভারতীয়দের তালিবানরা ঘৃণা করে।’

আরও পড়ুন:দিল্লিতে মমতার ভাষণ শুনতে উপস্থিত চিদাম্বরম-শরদ পাওয়ারের মতো শীর্ষ নেতৃত্ব

উল্লেখ্য, সংবাদসংস্থা রয়টার্সের হয়ে পেশার খাতিরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থানের স্পিন বলদাক এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝমধ্যেই আফগান সেনা-তালিবানদের সংঘর্ষের ছবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ছবি তুলেও পাঠাচ্ছিলেন। তবে সম্প্রতি সেনা ও তালিবানের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশের। তবে এই ঘটনায় তালিবানের তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই সাংবাদিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে তারা কিছু জানে না। যদিও তালিবান কমান্ডার বিলাল আহমেদের বক্তব্যে প্রকাশ্যে এলো অন্য কথা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...