Thursday, March 19, 2026

উন্নততর তৃণমূল গঠনের ডাক: করোনা মিটলে ব্রিগেডে বড় সমাবেশ, ঘোষণা মমতার

Date:

Share post:

এবার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল (Tmc)। সেই জয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee) এবং তাঁর টিমকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি অভিযোগ করেন, “ভোটের সময় মানি পাওয়ার, মাসেল পাওয়ার, এজেন্সি পাওয়ার দিয়ে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল। অনেক প্রতিকূলতার পরে আমরা বাংলায় জিতেছি”। উন্নততর তৃণমূল গঠনের ডাক দেন মমতা। একই সঙ্গে জানান, শীতকালে ব্রিগেডে বড় সমাবেশ করার পরিকল্পনার কথা।

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণান মমতা। তিনি বলেন, “বিজেপি হল হাইলোডেড ভাইরাস, এরা করোনার থেকেও মারাত্মক”। তিনি অভিযোগ করেন, “ত্রিপুরায় আজকে আমাদের শহিদ দিবস পালন করতে দেওয়া হয়নি, ব়্যালি করতে দেওয়া হয়নি, এটা কী গণতন্ত্র!“

করোনা নিয়েও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরেন তৃণমূল নেত্রী। “করোনার তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রের কোনো পরিকল্পনা নেই। করোনায় অক্সিজেন নেই, ওষুধ নেই, ভ্যাকসিন (Vaccine) নেই, করোনার দ্বিতীয় মোকাবিলায় ব্যর্থ কেন্দ্র।“

তৃণমূলকে আরও শক্তিশালী করতে উন্নততর তৃণমূল গঠনের বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি করুন। দল আরও মজবুত হবে তখনই, যখন ভাবমূর্তি আরও উন্নত হবে। দলকে শক্তিশালী করতে হলে, সংগঠন মজবুত করার পাশাপাশি পুরনো কর্মীদের সম্মান দিতে হবে। নতুনদেরও দলে টানতে হবে“।

এদিনে দৈনিক ‘জাগো বাংলা’ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে, শীতকালে ব্রিগেডের সমাবেশ হবে। সারা দেশ থেকে নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করার ডাক দেন মমতা। তিনি বলেন, রোজ যখনই সময় পাবেন আধঘণ্টা করে মিছিল করবেন। স্লোগানও বেঁধে দেন তিনি- “পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়লো কেন, জবাব দাও”।

আরও পড়ুন- নিজের বিধানসভায় জায়ান্ট স্ক্রিনে নেত্রীর ভাষণ শুনলেন পার্থ

 

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...