Wednesday, June 24, 2026

নিজের বিধানসভায় জায়ান্ট স্ক্রিনে নেত্রীর ভাষণ শুনলেন পার্থ

Date:

Share post:

একুশের একুশে জুলাই ছিল তৃণমূল কংগ্রেসের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। ২৮ বছরে পদার্পণ করা তৃণমূলের শহিদ দিবস এবার ছিল কার্যত সর্বভারতীয় প্রেক্ষিতে। বিধানসভা ভোটে অভূতপূর্ব ফলাফলের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্য দিল্লি। যদিও করোনা মহামারীর জন্য এবার একুশে জুলাই গতবারের মতোই ভার্চুয়ালি পালন করা হয়েছে।

 

কালীঘাট থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বক্তব্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে। লাগানো হয়েছিল জায়েন্ট স্ক্রিন। এদিন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের তাঁর কার্যালয়ের সামনে একুশে জুলাই পালন করেন।

 

সেখানে পার্থ চট্টোপাধ্যায়-সহ বেহালা পশ্চিমের বেশ কিছু কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শহিদদের স্মরণ করে বেদীতে মাল্যদান করেন পার্থবাবু। এরপর দলীয় পতাকা উত্তোলন করেন পার্থ চট্টোপাধ্যায়।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...