Wednesday, June 24, 2026

“ফোন ট্যাপিং” নিয়ে নাম না করে “গদ্দার” শুভেন্দুকে একহাত নিলেন মমত

Date:

Share post:

একুশের মঞ্চ থেকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে “গদ্দার” আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ”নির্বাচন পেরিয়ে এসে অনেক শিক্ষা পেয়েছি। যারা গদ্দারি করেছে, সেই গদ্দারদের মনে রাখবেন। অনেক গদ্দার আছে মুখে বড় বড় কথা বলছে। আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে।”

 

এখানেই থেমে থাকেননি মমতা। হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গদ্দারদের মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে। বিজেপি পার্টিতেই সব গদ্দারদের জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। কারণ, ওরা সভ্যতা জানে না। সংস্কৃতি জানে না। এভাবেই ওরা সবার মুখ বন্ধ করে দেয়।”

 

একুশের মঞ্চ থেকে ”পেগাসাস”-কে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কেলেঙ্কারির বিরুদ্ধে বিজেপি বিরোধী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, “ভোটের আমি, পিকে, অভিষেক বসে মিটিং করেছি। ওরা রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিও ছিল। ভিডিও ছিল না। সভায় কী আলোচনা করেছি পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন, জনতা ভোট দেবে, এত সোজা নয়!”

 

উল্লেখ্য, পেগাসাস বিতর্কের মধ্যেই বেফাঁস মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলে বসেন, অভিষেকের অফিসে কাদের মধ্যে কী কথা হয়েছে তার কাছে নাকি সব কল রেকর্ড হয়েছে। তার প্রেক্ষিতেই এদিন ভার্চুয়াল সমাবেশ থেকে নাম না করে গদ্দার বলে শুভেন্দুকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...