Sunday, April 5, 2026

লাল-হলুদ সমর্থকদের ওপর লাঠিচার্জ পুলিশের, গ্রেফতার ৪

Date:

Share post:

ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( Sree cement ) মূল চুক্তিপত্রে ইস্টবেঙ্গল  ( east bengal)  ক্লাবকর্তারা সই না করায় ২১ জুলাই বিক্ষোভ করবে বলে আগেই জানিয়ে ছিল একদল ইস্টবেঙ্গল সমর্থক। তাই বুধবার দুপুর থেকেই তারা ক্লাবতাঁবুর সামনে জড়ো হন প্রায় ৪০০ সমর্থক। পরিস্থিতি এতই উত্তপ্ত হয় যে সমর্থকদের ওপর লাঠিচার্জ করেন পুলিশ। এমনকি  ৪ জন  সমর্থককে গ্রেফতারও করেন তাঁরা। গ্রেফতার করা সমর্থকদের নিয়ে যাওয়া হয় লালবাজার থানায়। অসুস্থ হয়ে পড়ল বেশ কিছু সমর্থক।

এদিন এই নিয়ে কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া বলেন,” আমরা একেবারেই লাঠি চালাতে চাইনি। কিন্তু প্রায় আড়াই ঘণ্টা ধরে লেসলি ক্লডিয়াস সরণীর মতো গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রাখা হয়েছিল। বারবার বলা স্বত্ত্বেও রাস্তা খালি করা হয়নি। পুলিশের গাড়ি ভাঙার করার চেষ্টা করেন তারা, যার ফলে বাধ্য হয়ে পুলিশকে লাঠি চালাতে হয়। মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে পরে সাংবাদিকদের সঙ্গেও বচসা বাঁধে পুলিশের। অভিযোগ, সাংবাদিকদের গায়ে হাত দেয় পুলিশ। তবে এর জন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:বিরোধী গোষ্ঠীর আন্দোলনকে স্বাগত জানালেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...