Saturday, April 4, 2026

ডারহ‍্যামের মাটিতে বসে ধাওয়ানদের জয় উপভোগ করলেন বিরাট, রোহিতরা

Date:

Share post:

ইংল‍্যান্ডের( England ) মাটিতে বসে শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে শিখর ধাওয়ানদের ( shikhar dhawan)জয় উপভোগ করলেন বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মা( rohit sharma), অজিঙ্কে রাহানেরা( ajinkye rahane)। এই সময় ভারতের দুটি দল দু’দিকে খেলছে। গতকাল থেকে একটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মা, কে এল রাহুলরা। অপরদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচ খেলতে নেমেছিল শিখর ধাওয়ানরা। সেখানেই দেখা গেল শিখর ধাওয়ানদের চিয়ার করলেন বিরাটরা। এদিন বিসিসিআই ( bcci) একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা গেল এই দৃশ্য।

ভারতীয় বোর্ডের তরফে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, ডারহ‍্যামে প্রস্তুতি ম্যাচের ফাঁকেই খেলা দেখতে দেখা বিরাটদের। দীপক চ‍্যাহার, ভুবনেশ্বর কুমারদের খেলা নিয়ে আলোচনাও করতে দেখা গেল শাস্ত্রীদের। ইশান্ত হাত ঘুরিয়ে বোঝাতে চাইলেন কী ভাবে স্পিন করছেন কুলদীপ যাদব, ক্রুনাল পান্ডিয়ারা। এরপর দেখা গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর উচ্ছ্বাস ডারহামেও। এই ভিডিও পোস্ট করে লেখা হয়,” ডারহামের ভারতীয় দল যখন কলম্বোর ভারতীয় দলকে সমর্থন করে। সাজঘর, খাবার ঘর, বাস সব জায়গা থেকেই এই জয়ের সাক্ষী দল।”

আরও পড়ুন:বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্গান, বর্ষসেরা মহিলা ফুটবলার বালা দেবী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...