Saturday, April 4, 2026

কথা রাখলেন, ম্যাচিং পোশাকে শশাঙ্কের সঙ্গে কফি ডেটে শ্রীলেখা

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখতে জানেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। কথা দিয়েছিলেন বুধবার কফি ডেটে যাবেন পশুপ্রেমী তথা রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসরের (shasanka bhavsar) সঙ্গে। সেইমতো বুধবার পশুপ্রেমী শশাঙ্কের সঙ্গে অবশেষে কফি ডেটে গেলেন অভিনেত্রী।

পশুপ্রেমী (Animal Lover) শ্রীলেখা আগেই জানিয়েছিলেন, কোনও ব্যাক্তি পথ কুকুরকে দত্তক নিলে তাঁর সঙ্গে বিশেষ সময় কাটালেন তিনি। কথা দিয়েছিলেন কফি ডেটে যাওয়ার। আর যেমন কথা, তেমন কাজ। ধার্য করা দিনে ডেটে গেলেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও মিলল সেই ঝলক। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন, #pawsome ডেট উইথ শশাঙ্ক ভাভসর ( Shasanka Bhavsar)।

বুধবারের এই ডেট নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন শ্রীলেখাও। উৎসাহিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, কী পরে তার ডেটে যাওয়া উচিৎ এমনটা জানতে চেয়ে। অনেকে কমেন্ট ও করেছিলেন। কেউ বলেছিলেন শাড়ি, কেউ বলেছিলেন জিনস টি শার্ট। তবে শ্রীলেখা বাছলেন সাদা শার্ট আর ব্লু জিনস। কাকতালীয়ভাবে শ্রীলেখার পোশাকের সঙ্গে মিলে গেল শশাঙ্কের পোশাকও। শশাঙ্কও পরেছিলেন সাদা রঙের শার্ট ও নীল রঙের জিনস!

আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্য মৃত্যু তদন্তে এবার একসঙ্গে তলব ৮ পুলিশ কর্মীকে

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...