Saturday, April 4, 2026

কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

Date:

Share post:

দেশে বিজেপি বিরোধী শক্তির মুখ এবার ‘বাংলার মেয়ে’৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি (Bjp) বিরোধী জোট গড়ার ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে স্বৈরাচারী শাসকদের হটানোর ডাক দেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিধানসভা নির্বাচনে বাংলায় সফল হওয়া রণকৌশলেই এবার তিনি দিল্লির দখল করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদির দূত’ হয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ এবার দিল্লি (Delhi) গেলেন তিনি৷ সংসদে বাদল অধিবেশন চলছে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের।

বুধবার, রাতের বিমানেই দিল্লি পৌঁছন অভিষেক৷ দিল্লিতে রয়েছেন প্রশান্ত কিশোরও। আগামী সপ্তাহেই রাজধানী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)৷ তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- অসুস্থ সাধন পাণ্ডে, বাবার বিধানসভায় মেয়ে শ্রেয়ার একুশের শহিদ তর্পণ

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...