Saturday, April 4, 2026

দিল্লির রাজপথে শ্লীলতাহানির শিকার বাংলার তরুণীরা

Date:

Share post:

খোদ দেশের রাজধানী (Capital of India) দিল্লিতে (Delhi) শ্লীলতাহানি (Indecency) ও হেনস্থার মুখে পড়তে হল বাংলার মেয়েদের। কিছুদিন আগে এ রাজ্যের দার্জিলিংয়ের (Darjeling) বেশকিছু তরুণীর উদ্দেশে দিল্লির রাজপথে একদল যুবক অশ্লীল মন্তব্য করে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। পুলিশে অভিযোগও জানিয়েছেন তরুণীরা। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে দিল্লি মহিলা কমিশন।

জানা গেছে, গত ১৮ জুলাই রাতে দক্ষিণ দিল্লিতে অ্যাপ ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন দর্জিলিং-এর কিছু তরুণী। সেই সময় আচমকা একদল যুবক এসে তাঁদের উত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই তরুণীদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে তারা। শুরু হয় কুরুচিকর মন্তব্যও। বাংলার তরুণীরা তীব্র প্রতিবাদ করেন। প্রমাণ স্বরূপ মোবাইলে গোটা ঘটনা রেকর্ড করে নেন। ভিডিওতে তাঁদের কুপ্রস্তাব দিতেও শোনা গিয়েছে। যেখানে প্রশ্ন করা হয়েছে, ‘‌’তোমাদের রেট কত?’‌’ এরপর ক্যাব ধরে ডিফেন্স কলোনি এলাকার একটি রেস্তরাঁতে নৈশভোজ সারতে চলে যান তরুণীরা। ২১ তারিখ সফরদজং এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ভিডিও ক্লিপ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...