Saturday, April 4, 2026

অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে থাকবে ২৮ জন সদস‍্য

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরই শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। করোনার ( corona) কারণে চলতি বছর একেবারে জাঁকজমকহীন ভাবে হবে অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠান। আর এখানেই প্রশ্ন হল, ভারতের হয়ে মোট কতজন সদস্য উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে? জানা যাচ্ছে ১২০ জন প্রতিযোগী সহ মোট ২২৮ সদস্যের ভারতীয়দের মধ‍্যে মোট ২৮ জন সদস্য ভারতীয় দলের হয়ে যোগ দেবেন উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করবেন বক্সার মেরি কম ও পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।

এই নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা বলেন, “আমরা চেষ্টা করছি যত কম দল পাঠানো যায়। যত কম সম্ভব অ্যাথলিটদের পাঠানো হবে। শেফ দ্য মিশন ও ডেপুটি শেফ দ্য মিশন সংখ্যা নির্বাচন করবেন, কিন্তু আমাদের নজর রয়েছে যত কম সম্ভব এই পরিস্থিতিতে ঐ অনুষ্ঠানে যাওয়ার।”

মনপ্রীত সিং হকি দলের তরফ থেকে একমাত্র প্রতিনিধি থাকবেন। এছাড়া বক্সিং থেকে আট প্রতিনিধি, টেবিল টেনিসের থেকে চার, রোয়িংয়ের দুইজন, সেলিংয়ের থেকে চারজন এবং জিমন্যাস্টিক ও সাঁতারে থেকে একজন করে প্রতিনিধি থাকবেন। এছাড়া ছয়জন অফিশিয়াল থাকবেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন:শুরুর আগেই বিতর্ক, বরখাস্ত করা হল টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারোকে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...