Sunday, June 7, 2026

সকালেই পাঠকদের হাতে ‘জাগো বাংলা’

Date:

Share post:

বৃহস্পতিবার সকালেই কলকাতার পাঠকদের হাতে দৈনিক ‘জাগো বাংলা’। এখন প্রথম পর্বে মুদ্রিত সংস্করণ পাওয়া যাবে কলকাতা শহরে। আগামী দিনে ধাপে ধাপে অন্যত্র। তবে ই-পেপার জাগো বাংলা শুধু কলকাতা বা বাংলা নয়, ছড়িয়ে পড়ছে বিশ্বের দরবারে। প্রতি মুহূর্তে বাড়ছে পাঠকসংখ্যা। ইপেপার, ওয়েবসাইট এবং পিডিএফ ফাইল ছড়িয়ে পড়ছে সর্বত্র। দলের কর্মীরা শুধু নয়, সবাই শেয়ার করছেন। কলকাতার সব এলাকায় মুদ্রিত সংস্করণ সংগ্রহের আগ্রহ তুঙ্গে। হকারবন্ধুদের সহযোগিতা করছেন তৃণমূল কর্মীরা।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...