Monday, April 6, 2026

পেগাসাস ‘হ্যাক’: IT মন্ত্রীর বিবৃতির প্রতিবাদে সরব TMC সাংসদ

Date:

Share post:

পেগাসাসকাণ্ড নিয়ে চরম বিশৃঙ্খলা রাজ্যসভায়। তারমধ্যে সংসদের উচ্চকক্ষে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বিবৃতি দেওয়ার সময় প্রতিবাদ জানালে  রীতিমতো গালিগালাজের সম্মুখীন হন তৃণমূল কংগ্রেস(TMC) সাংসদ শান্তনু সেন(Santanu Sen)।

বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাসকাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে সংসদে। বৃহস্পতিবারও তা বাদ গেল না। পেগাসাস নিয়ে একযোগে কেন্দ্রীয় সরকারে আক্রমণ করে বিরোধীরা। দুপুরের দিকে পেগাসাস নিয়ে বিবৃতি দিতে শুরু করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী দাবি করেন, ইজরায়েলি স্পাইওয়ার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার কোনও ভিত্তি নেই। সেই মন্তব্যের মধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান তিনি ।

বিজেপি সাংসদ হরদীপ সিং পুরীর সঙ্গে শান্তনুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আগামিকাল পর্যন্ত রাজ্যসভা স্থগিত হয়ে যায়। পরে রাজ্যসভার কক্ষের বাইরে বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি নিয়ে  মুখ খুলতে চান নি।

বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, ‘মনে হচ্ছে মূলত তৃণমূল সাংসদ-সহ বিরোধী সদস্যরা নিজেদের জায়গা থেকে উঠে পড়েন। তারপর কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এর কাগজ চান। একদম বরদাস্ত করা যায় না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...