Wednesday, June 24, 2026

সত্যের কণ্ঠরোধ করার প্রতিবাদ: টুইটে মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উপর আক্রমণ করে গণতন্ত্রকে (Democracy) নিষ্ঠুরভাবে দমন করার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ‘দৈনিক ভাস্কর’-এর দফতরে আয়কর হানা হয়। এর বিরোধিতা করে টুইট (Twitte) করেন মমতা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “নরেন্দ্র মোদিজি কোভিড পরিস্থিতি সামলাতে পারেননি এবং দেশকে ভয়াবহ মহামারী দিকে ঠেলে দিয়েছেন। দৈনিক ভাস্কর সেই খবর নির্ভীকভাবে প্রকাশ করেছিল”

সত্যের কণ্ঠ রোধ করার এই প্রতিহিংসামূলক আচরণের তীব্র বিরোধিতা করেন তৃণমূল (Tmc) নেত্রী। তাঁর মতে, এই প্রবণতা গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে।

মমতা সমস্ত সংবাদমাধ্যমকে শক্ত হাতে লড়াইয়ের বার্তা দেন। তিনি লেখেন, “একজোট হয়ে আমরা এই একনায়কতন্ত্রকে হারিয়ে দেব”।

এর আগেও মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। কেন্দ্রের বিরোধিতা করলেই তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করে বিজেপি সরকার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান একুশে জুলাই-এর মঞ্চ থেকেও দিয়েছেন তৃণমূল নেত্রী।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...