Saturday, April 4, 2026

পাথর দিয়ে মাথা থেঁতলে যুবককে খুনের চেষ্টা, কলকাতায় আবার স্টোনম্যান?

Date:

Share post:

কলকাতায় ফের স্টোনম্যান আতঙ্ক! এবার স্টোনম্যানকাণ্ডের ছায়া পড়ল জোড়াবাগান থানা এলাকার বি কে পাল অ্যাভিনিউয়ে। খাস কলকাতায় রাতের অন্ধকারে থেঁতলে দেওয়া হল যুবকের মাথা। গুরুতর আহত যুবক ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

উত্তর কলকাতার বি কে পাল অ্যাভিনিউ। সেখানে রাস্তার ধারে খাটিয়ায় ঘুমোতেন জগৎপ্রকাশ নামে ওই যুবক। জগৎপ্রকাশ পেশায় হোটেল কর্মী। ছেলের কাছ থেকে সামান্য দূরে তাঁর বাবাও শুয়ে ছিলেন। পুলিশ সূত্রে খবর, আচমকাই অজ্ঞাতপরিচয় আততায়ী তাঁর মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে। যুবকের আর্তনাদ শুনে ছুটে এসে প্রতিবশীরা দেখেন, তাঁর মুখ ও মাথা রক্তাক্ত। স্থানীয়রাই খবর দেন জোড়াবাগান থানায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে জোড়াবাগান থানার পুলিশ। এলাকা ঘিরে রেখে চলছে জিজ্ঞাসাবাদ। কে কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জগতের সঙ্গে কারওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনা উস্কে দিয়েছে স্টোনম্যানকাণ্ডের স্মৃতি।  ১৯৮৯ সালে কলকাতার বিভিন্ন ফুটপাথে ১৩ জন গৃহহীন ব্যক্তি স্টোনম্যানের শিকার হন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁদের।

আরও পড়ুন- কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...