Sunday, April 5, 2026

শিক্ষকদের সুবিধামতো বদলির জন্য চালু ‘উৎসশ্রী’, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের। এবার ‘উৎসশ্রী’ (Utshashree) পোর্টাল (portal) চালু হচ্ছে বাংলায়। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বৃহস্পতিবার, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। যাঁরা নিজেদের জেলায় বদলি চান বা বাড়ির সামনে কোনও স্কুলে যেতে চান- তাঁদের ক্ষেত্রে এই প্রকল্প কাজে আসবে। তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে”।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন শিক্ষকদের যাতে দূরে যেতে না হয় তার ব্যবস্থা করা হবে। উৎস শ্রী পোর্টালে শিক্ষকরা নিজেরাই বদলির আবেদন করতে পারবেন বলে জানান মমতা। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, “যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।”

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, 16 অগাস্ট থেকে 15 সেপ্টেম্বর ফের চালু হবে দুয়ারে সরকার প্রকল্প। সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী খাদ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার- সবকিছুর জন্য আবেদন করা যাবে। পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেও জানান মমতা।

ভোটের আগে তৃণমূলের ইস্তেহারে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে সেই সমস্ত প্রতিশ্রুতি যত দ্রুত সম্ভব পালন করছেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু এইসব প্রকল্পের পরে এবার চালু হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারও।

আরও পড়ুন:পেগাসাস কাণ্ড নিয়ে মোদি-শাহর জবাবের দাবিতে সংসদে সোচ্চার তৃণমূল!

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...