Saturday, April 4, 2026

হাফপ্যান্ট পরায় থানায় ঢুকতে বাধা! ফের পোশাক বিধি নিয়ে তুঙ্গে বিতর্ক

Date:

Share post:

চুরির অভিযোগে জানাতে থানায় গিয়েছিলেন এক যুবক ও তাঁর সঙ্গী। কিন্তু থানায় ঢোকার আগেই তাঁদের আটকে দেওয়া হয়। অপরাধ, টি-শার্ট আর হাফ প্যান্ট পড়ে থানায় প্রবেশ করা যাবে না। ফলে বাড়ি ফিরে পোশাক বদলে ফের থানায় গিয়ে অভিযোগ জানান অভিষেক দে বিশ্বাস নামের ওই যুবক ও তাঁর সঙ্গী। ঘটনা দক্ষিণ কলকাতার কসবা থানার (Kasba PS)।

অভিযোগকারীর দাবি, বাড়ির কাছে একটি মন্দিরে চুরি হওয়ায় থানায় অভিযোগ জানাতে যান তাঁরা। অভিযোগ, টি-শার্ট, হাফ প্যান্ট পরে যাওয়ায় তিনি ও তাঁর সঙ্গীকে থানার গেটেই আটকে দেওয়া হয়। পরে পোশাক বদলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় অভিষেকবাবু প্রশ্ন তোলেন থানার পোশাক বিধি নিয়ে। তিনি কলকাতা পুলিশের ট্যুইটার হ্যান্ডেলে জানতে চান, থানায় অভিযোগ জানাতে গেলে সত্যি কোনও পোশাক বিধি আছে কি-না? পাল্টা প্রশ্ন ওঠে, “নিজের অফিসে কী এমনই পোশাক পড়ে যান?” এই ঘটনার পর কলকাতা পুলিশের ডিসি এসএসডি রশিদ মুনির খান জানিয়েছেন, বিষয়টি তদন্তের তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভায় পোশাক-ফতোয়া নিয়ে জোর বিতর্ক হয়েছিল কিছুদিন আগে। এবার টি-শার্ট, হাফ প্যান্ট পরে থানায় যাওয়ায় দুই যুবককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কসবা থানার বিরুদ্ধে।

আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা,  জিন্স পরার ‘অপরাধে’ যোগী রাজ্যে কিশোরীকে পিটিয়ে মারল ঠাকুর্দা-কাকা!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...