Friday, June 26, 2026

মধ্যযুগীয় বর্বরতা,  জিন্স পরার ‘অপরাধে’ যোগী রাজ্যে কিশোরীকে পিটিয়ে মারল ঠাকুর্দা-কাকা!

Date:

Share post:

যোগীর রাজ্যে আবার নৃশংস ঘটনা। মধ্যযুগীয় বর্বরতা। জিন্স পড়ার অপরাধে কিশোরীকে পিটিয়ে খুন করল নিজেরই পরিজনরা। দেহ লোপাট করতে গিয়ে ধরা পড়ে গেল অভিযুক্তরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভয়াবহ এই ঘটনার পরেও প্রশাসনের তরফে কোনও হেলদোল নেই। নামকে ওয়াস্তে গ্রেফতার করে বাঁচানোর চেষ্টা শুরু হয়েছে অভিযুক্তকে।

ফ্রিজে কোন মাংস রাখা হয়েছে, এই অপরাধে নিরীহ বৃদ্ধ আখলাখকে খুন করা হয়েছে এই উত্তরপ্রদেশে। লাভ জিহাদের নামে যখন-তখন তরুণ-তরুণীদের উপর চলে হামলা, খুনের ঘটনা। অপরাধীর হাতে পুলিশ খুনের ঘটনাও যোগী আদিত্যনাথের রাজ্যে স্বাভাবিক ঘটনা। সেখানে ফের আর ন্যক্কারজনক ঘটনা।

কী হয়েছিল? ১৭ বছরের ওই কিশোরী বাবার সঙ্গে লুধিয়ানা থেকে বেড়াতে এসেছিল ঠাকুর্দার বাড়িতে৷ দেবরিয়া জেলার একটি গ্রামে পৈতৃক বাড়ি। জিন্স টি শার্ট পড়তে ভালবাসে কিশোরী। এ নিয়ে ঠাকুর্দা আর কাকারা উষ্মা প্রকাশ করেছিল। কিন্তু সেসবে পাত্তা দেয়নি কিশোরী। এ নিয়ে কিশোরীর সঙ্গে ঠোকাঠুকি বিবাদও হয়। গত সোমবার তা হাতাহাতিতে পৌঁছায়। বেধড়ক মারা হয় কিশোরীকে। ঠাকুর্দার সঙ্গে হাত মেলায় কাকাও। মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করায় অচৈতন্য হয়ে পড়ে কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। এরপর খুনের অপরাধ থেকে বাঁচতে ঠাকুর্দা আর কাকা একটি অটোতে চাপিয়ে কিশোরীর দেহ বাঁধ থেকে নদিতে ছুড়ে ফেলে দেয়। কিন্তু ভাগ্য সহায় হয়নি। দেহ তারে আটকে ঝুলতে থাকে। পুলিশ এসে দেহ ময়না তদন্তে পাঠানো হয়। ঠাকুর্দা, অটো চালক গ্রেফতার হয়েছে। কিন্তু অভিযুক্ত কাকা পলাতক।

আশ্চর্যের বিষয় হলো, ভয়াবহ এই ঘটনার পরেও সরকার বা প্রশাসনের তরফে একটিও বিবৃতি আসেনি। ঘটনার নিন্দা পর্যন্ত করা হয়নি। অপরাধীরা যাতে মুক্তি না পায়, তারজন্য কোনও আইনি পদক্ষেপ করা হয়নি। উত্তরপ্রদেশে আসলে জঙ্গলরাজ চলছে, বলছেন বিরোধীরা।

আরও পড়ুন:মন কি বাত নয়, চাই কোভ্যাকসিনের মান্যতা: টুইটে খোঁচা কুণালের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...