Tuesday, June 9, 2026

তাপপ্রবাহের জের! দিল্লিতে জারি ‘লাল সতর্কতা’, ছুটি ঘোষণা স্কুলে

Date:

Share post:

অসহ্য দাবদাহের মধ্যেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে দিল্লির মানুষকে। শনিবার ষষ্ঠ দফায় দিল্লিতে ভোটগ্রহণ। তার অনেক আগেই তাপপ্রবাহের বিষয়ে রাজধানী দিল্লিতে জারি হল ‘লাল সতর্কতা’। ৩০ জুন অবধি ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুলে। সোমবার দিল্লির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তারই প্রেক্ষিতে আবহাওয়া অফিস মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অফিস বলছে, সামনের পাঁচদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে। অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফার ভোটের সময় দিল্লি জ্বলেপুড়ে খাক হবে। এ পরিস্থিতিতে দিল্লির সব স্কুলে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে। ১১ মে এজন্য সরকারি নির্দেশ জারি করা হলেও কোনও কোনও স্কুল খোলা রাখা হয়েছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এতে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তাপপ্রবাহের ফলে দিল্লিতে বিদ্যুতের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। দুপুরে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজার মেগাওয়াটেরও বেশি। এটি গত বছরের মে মাসের চাহিদা ছাড়িয়েছে। চাহিদা ও জোগানের ফারাকের জন্য জায়গায় জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। সুস্থ থাকার জন্য বিভিন্ন মহল থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। তাপপ্রবাহের সঙ্গে বইছে গরম হাওয়া। রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত এই হলকা হাওয়ার গতি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। এতে এই তাপপ্রবাহ আরও কষ্টকর হয়ে উঠেছে। দিল্লির চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। সবমিলিয়ে নির্বাচনী উত্তাপকে আপাতত হার মানাচ্ছে গ্রীষ্মের দাবদাহ।

আরও পড়ুন- কালো টাকার তথ্য পেয়েও কেন তদন্ত করাচ্ছেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন দেশ বাঁচাও গণমঞ্চের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...