Tuesday, June 9, 2026

গণতন্ত্রের গণদেবতা মানুষ: বিজেপির ‘দম্ভের’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

Date:

Share post:

মোদির চাটুকারিতা করতে গিয়ে বিজেপি নেতারা তাঁকে দেবতার ঊর্ধ্বে বসিয়ে দিচ্ছেন! পুরীর বিজেপি প্রার্থী তথা জাতীয় স্তরের নেতা সম্বিত পাত্র মন্তব্য করেন, জগন্নাথদেব নাকি মোদির ভক্ত! তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার জনসভায় এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরে রাতে নিজের এক্স হ্যান্ডলে সম্বিতকে নিশানা করেন অভিষেক। সাফ জানান, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল দেখে বাস্তবের মাটিতে আছড়ে পড়বে গেরুয়া শিবির।অভিষেক লেখেন,
“গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে?
কিন্তু বিজেপি তাদের দম্ভে নিজেদের ভগবানের সমকক্ষ করতে শুরু করেছে।
নিশ্চিন্ত থাকুন। ৪ জুন বাংলা তাদের বাস্তবে ফিরিয়ে আনবে।” এর সঙ্গে নিজের প্রচারের ভিডিও পোস্ট করেন অভিষেক।

এর আগে এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে সম্বিতের বক্তব্যকে নিয়ে বিজেপিক তীব্র নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “এঁরা কী বলছে দেখেছেন? বলছে, প্রভু জগন্নাথ মোদিজির ভক্ত।  আমরা যাঁরা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির ঠাকুরের সিংহাসনে মা কালী, লক্ষ্মী-গণেশ, তার পাশে মহাদেব থাকলে তাঁর পাশে বা সামনে জগন্নাথ ঠাকুরকে রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে এঁরা মোদিজির ভক্ত।“ এরপরেই আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “এঁদের এত দম্ভ, এত ঔদ্ধত্য, এত অহংকার।“






Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...