Friday, April 3, 2026

কান্দাহারে শতাধিক নিরীহ মানুষকে গুলি করে মারল তালিবানরা

Date:

Share post:

আফগানিস্তানের (Afghanistan) কান্দাহার (Kandahar) প্রদেশের স্পিন বলডাকে ফের তালিবানি নাশকতার ছবি। একশোরও বেশি নিরীহ মানুষকে সেখানে গুলি করে মারা হয়েছে। ঘটনার দায় তালিবানের (Taliban) উপর চাপিয়েছে আফগান প্রশাসন।এই নৃসংশ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের অন্তর্দেশীয় দফতরের মুখপাত্র মিরওয়াইস স্টেনেকজাই। তিনি বলেন, পাকিস্তানের শাসকদের নির্দেশে স্পিন বলডাকে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে কাপুরুষ তালিবানরা। নিরীহ মানুষের বাড়ি লুঠ করে তাঁদের হত্যা করা হয়েছে। শহিদ হয়েছেন একশোর বেশি মানুষ।পাকিস্তানকে নিশানা করে আফগান সরকারি মুখপাত্র বলেন, শত্রুর মুখোশ টেনে ছিঁড়ে দেওয়া হবে। জানা গিয়েছে, কান্দাহার প্রভিনসিয়াল কাউন্সিলের এক সদস্যের দুই ছেলেকেও খুন করেছে তালিবানরা। যথারীতি আগের ঘটনাগুলির মতই এই হামলারও দায় অস্বীকার করেছে তালিবান মুখপাত্র।

আরও পড়ুন:আগামিকাল আইসিএসি, আইএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রসঙ্গত, গত সপ্তাহেই আফগানিস্তানের কান্দাহারের স্পিন বলদক শহরের দখল নেয় তালিবান। ওই শহরে যথেচ্ছ লুঠপাট চালায় তালিবান। ঘর-বাড়ি ধ্বংস করে মহিলা ও শিশুদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। সরকারি দফতরের কর্মী ও আধিকারিকদের মেরে গাড়ি লুঠ হয়।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...