Saturday, April 4, 2026

জঙ্গি মোকাবিলায় তৈরি অস্ত্র মোদি ব্যবহার করেছেন দেশবাসীর বিরুদ্ধে: পেগাসাস ইস্যুতে রাহুল

Date:

Share post:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। প্রতিদিন বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে সংসদে। এবার সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস(Congress) সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।

শুক্রবার অধিবেশন শুরুর আগে সকাল থেকেই গান্ধী মূর্তির সামনে পেগাসাস ইস্যুতে বিক্ষোভ দেখান তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। বিক্ষোভের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, “ইজরায়েল সরকার পেগাসাস সফটওয়্যার তৈরি করেছিল জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। জঙ্গি দমন করতে এই সফটওয়্যারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইজরাইল। তবে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই অস্ত্র দেশবাসী এবং দেশের এজেন্সিগুলির উপরে প্রয়োগ করছে। দেশবাসীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।” শুধু তাই নয়, তাঁর নিজের ফোনও ট্যাপ করা হয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:মধ্যযুগীয় বর্বরতা,  জিন্স পরার ‘অপরাধে’ যোগী রাজ্যে কিশোরীকে পিটিয়ে মারল ঠাকুর্দা-কাকা!

উল্লেখ্য, সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে ভারতের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির উপর পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে নজরদারি চালিয়েছে সরকার। এই তালিকায় বিরোধী নেতা, মন্ত্রীর পাশাপাশি সাংবাদিক বিচারপতিদের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ফোন হ্যাক করা হয়েছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে। যদিও পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকার বা বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় যতক্ষণ না তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ অভিযোগ প্রমাণিত হয় না৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...